ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

চলচ্চিত্র ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী আর নেই

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ৪১৪ বার পঠিত হয়েছে

Newsvob.com.: বিনোদন ডেস্ক   ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী আর নেই। শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান কবরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, ‘চলে গেলেন কবরী আপা (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন..)।’এর আগে গেলো ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। অবশেষে করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন কবরী।

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। এরপর শুধুই নিজেকে মেলে ধরার গল্প। বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ এমন অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিন। নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন কবরী।

উল্লেখ্য, অনেক স্বপ্ন রেখেই চলে গেলেন কবরী। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্রের আরেকটি নক্ষত্রের পতন হলো। তার অভাব কখনও পূরণ হওয়ার নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

চলচ্চিত্র ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী আর নেই

আপডেট এর সময় : ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১