ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

চাঁদপুরে  মার্চ মাসে ১০৭ জেলে আটক, ২শ মন জাটকা ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • ৯৩ বার পঠিত হয়েছে
মমিনুল ইসলাম:
চাঁদপুরে মার্চ মাসে জাটকা ধরার দায়ে ১০৭ জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে ১৯২ মন জাটকা, ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এক মাসে ২২৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১ শ ৯২ মন জাটকা ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এই সময়ে ৬৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০৭ জেলেকে দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ৮১ জেলেকে এক বছর, সাতজনকে এক মাস এবং এক জেলেকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ১৮ জেলেকে ৯২ হাজার ৫ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চাঁদপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট (এডিএম)আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, জাটকা নিধন প্রতিরোধে ট্রাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করছে। আমাদের সঙ্গে নৌবাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছেন। তারপরও কিছু জেলে ফাঁকি দিয়ে জাটকা ধরার চেষ্টা করে। তবে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, জাটকা রক্ষায় শতভাগ সফল না হলেও আন্তরিকতার কমতি নেই। নদীতে ২৪ ঘন্টা পাহারা দেয়ার মতো জনবল নেই।
 তিনি বলেন, এ বছর মা ইলিশ ডিম ছাড়ায় নদীতে প্রচুর পরিমাণে জাটকা মাছ রয়েছে। জাল নদীতে ফেলে দিলেই ভরে যায়। এই লোভে অসাধু জেলেরা চুরি করে নদীতে জাটকা ধরে। আমরা তৎপর রয়েছি।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
ইলিশের উৎপাদন বাড়ানো লক্ষ্যে ২০০৬ সাল থেকে জাটকা রক্ষা কর্মসূচি পালন করা হচ্ছে।
এ কর্মসূচির মধ্যে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চর ভৈবরী পর্যন্ত ৬০ কিলোমিটার নদী অংশকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

চাঁদপুরে  মার্চ মাসে ১০৭ জেলে আটক, ২শ মন জাটকা ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট এর সময় : ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯