1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি

চাঁদপুরে ২ শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ১১৮ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গত কয়েকদিন আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়ার কারণে নিউমোনিয়া, লোটা ভাইরাস, ভ্রোর্ন কাটিজ ও শ্বাস প্রশ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ১ থেকে ৩ বছরের শিশুরা আক্রান্ত হয়ে পড়ছে। গত ৩ দিনে প্রায় ২ শতাধিক শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। নির্ধারিত বেড শেষ হয়ে যাওয়ার কারণে বর্তমানে হাসপাতালের নিচে মেঝেতে শিশুদের রেখে চিকিৎসা দেওয়া হচেছ।

বুধবার (১৭ এপ্রিল) রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল পর্যন্ত হাসপাতালে মোট ১০৮জন শিশু রোগী ভর্তি হয়েছে বলে হাসপাতালের শিশু ওয়ার্ডের সেবিকারা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানাযায়, শিশু ওয়ার্ডে নির্ধারিত বেড রয়েছে ৩০টি। স্পেশাল বেড রয়েছে ৬টি। কিন্তু আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে বিকেল পর্যন্ত আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ১০৮জন। এর মধ্যে রাত থেকে সকাল ১০টা পর্যন্ত হয়েছে ৫৫জন এবং সকাল থেকে বিকেল পর্যন্ত ভর্তি হয়েছে ৫৩জন শিশু।

গত কয়েকদিন একই অবস্থা রয়েছে। প্রতিদিন গড়ে ৪০-৫০জন শিশু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে আবার কিছুটা সুস্থ্য হলে বাড়ীতে ফিরে যাচ্ছেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো: আনোয়ারুল আজিম জানান, বর্তমান আবহাওয়া দিনে গরম রাতে ঠান্ডা। এরকম আবহাওয়ার কারণে এ ধরনের রোগ বেশী দেখা দেয়। কয়েকদিন প্রচন্ড গরমের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। আবার গভীর রাতে ঠান্ডা লাগে। এতে শিশুদের ফুসফুসে সমস্যা হয়। তিনি বলেন ১৭ এপ্রিল রাত ১২টার পর থেকে ১৮ এপ্রিল বিকেল পর্যন্ত হাসপাতালে মোট ৩৮৬ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ১০৮ জন শিশু ও অন্য সব পুরুষ-মহিলা ও গাইনি বিভাগে ভর্তি রোগী। নিউমোনিয়া ও ভ্রোর্ন কাটিজ জনিত শিশু রোগী বেশী।

তিনি আরো বলেন, এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য পিতা-মাতাকে সচেতন হতে হবে। শিশুদের শরীর গামালে তা মুছে দিতে হবে। তাদেরকে পাতলা পোষাক পরিধান করাতে হবে। সচেতন হলে এ রোগের প্রকোপ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews