ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে সিআইডি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৪০৭ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   জালালুর রশিদ খান:  গত ১৯ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ গুলজার হোটেলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত ফরহাদ হোসেনকে (২৪) সিআইডি চট্রগ্রাম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে গত ৬/১১/২০২৪ তারিখে চট্রগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গত ১৯/১০/২৪ খ্রিঃ তারিখ শনিবার চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ গুলজার হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে ফরহাদ ও লিপি এক দিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন। পরের দিন দুপুরে চেক আউট না করায় হোটেল কর্মচারীরা রুমের সামনে গিয়ে দরজার হাতল বাইরের দিকে লাগানো দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে কর্মচারীরা ভিকটিমকে ওয়াশ রুমের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান।

ঘটনাটি জানার পর সিআইডি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছায়াতদন্ত শুরু করে এবং ক্রাইমসীন টিম ভিকটিমের পরিচয় নিশ্চিত করে। ভিকটিমের নাম বিবি কুলছুম, পিতা- আব্দুল ছত্তর, মাতা- পারুল বেগম, তিনি নোয়াখালী সদর থানার মুরাদপুর গ্রামের বাসিন্দা। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা মোঃ আব্দুল ছত্তর (৬৪) চান্দগাঁও (সিএমপি) থানায় মামলা নং-১৯, তারিখ- ২১ অক্টোবর ২০২৪, ধারা ৩০২ পেনাল কোড রুজু করেন।

পবর্তীতে সিআইডি’র চট্রগ্রাম ইউনিট ফরহাদ হোসেনকে গতকাল সন্ধ্যায় খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে অভিযুক্তের সম্ভাব্য অবস্থান হিসেবে চট্টগ্রাম মহানগরী এবং তার নিজ বাড়ি ভোলাতে একাধিকবার অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফরহাদ হোসেন হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে সিআইডি

আপডেট এর সময় : ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪