1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৭৫৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক  চিনি উৎপাদনে শীর্ষে রয়েছে ভারত। সেই সাথে রপ্তানিতেও দেশটি সবার চেয়ে এগিয়ে। এবার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ বছর বাড়িয়েছে দেশটি। চলতি মাস থেকে শুরু হয়ে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত তা কার্যকর থাকবে।

এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। গত মে মাসে চিনি রপ্তানি নিষিদ্ধ করে ভারত। চলতি মাসের শেষ পর্যন্ত তা বহাল ছিল। মূলত, অভ্যন্তরীণ বাজারে খাদ্যপণ্যটির দামে লাগাম টানতে এ সিদ্ধান্ত নেয় তারা।

এছাড়াও চলতি বছর ভারতে রেকর্ড পরিমাণ চিনি উৎপাদনের আশা করা হচ্ছে। এমনটি হলে ৮ মিলিয়ন টন ভোগ্যপণ্যটি রপ্তানির অনুমতি দিতে পারে তারা। চলতি মাসে সরকার ও শিল্প কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews