ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

চীনে ২শ’ কোটি ছাড়ালো ‘আন্ধাধুন’

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ১৪৬ বার পঠিত হয়েছে

চীনের বাজারে ব্যবসা করেই চলেছে আয়ুষ্মান খুরানা, টাবু ও রাধিকা আপ্তে অভিনীত থ্রিলার গল্পের সিনেমা ‘আন্ধাধুন’। গত ৩ এপ্রিল চীনে মুক্তি পাওয়া ছবিটি মাত্র ১৩ দিনের মধ্যে সেদেশে ২০০ কোটি টাকা আয় করেছে। এখনও চলছে দেদারসে।

ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজিত এই ছবি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। নির্মাতাদের দাবি, চীনে মুক্তি পাওয়া ভারতীয় ছবির মধ্যে এখনও পর্যন্ত পঞ্চম স্থানে রয়েছে ‘আন্ধাধুন’। এর আগে রয়েছে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘হিন্দি মিডিয়াম’।

‘আন্ধাধুন’ ভারতে মুক্তি পেয়েছিল গত বছরের ৫ অক্টোবর। দেশের বাজারেও শত কোটির টাকার উপরে আয় করেছিল ছবিটি। এটি নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র ৩২ কোটি টাকা। এর বিপরীতে এখনও পর্যন্ত ছবির মোট আয় ৩২৪ কোটি টাকারও বেশি।

‘আন্ধাধুন’-এ অভিনয় করে চলতি বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন আয়ুষ্মান খুরানা। কিন্তু পুরস্কার জিততে পারেননি। সেরা অভিনেতার পুরস্কারটি জিতে নেন ‘সঞ্জু’ ছবিতে নায়ক সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করা রণবীর কাপুর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

চীনে ২শ’ কোটি ছাড়ালো ‘আন্ধাধুন’

আপডেট এর সময় : ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯