1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

চু‌রি-ছিনতাই কমাতে টাস্কফোর্স গঠন করা হবে : ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২০৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  নিজস্ব প্রতিবেদক : চুরি ছিনতাই ঠেকাতে টাস্ক ফোর্স গঠন করে বিচার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান । তিনি বলেছেন, রাজধানী‌তে চু‌রি-ছিনতাই কমিয়ে আনা বা জিরো পর্যায়ে কীভা‌বে আনা যায় সে প্রচেষ্টা রয়েছে।

সোমবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত ডিএমপি কমিশনার এ কথা বলেন। রাজধানীর বিভিন্ন স্থানে চুরি ছিনতাই হচ্ছে। যে দিন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন সেদিনও রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হয়েছে। এছাড়া রাজধানীতে চুরি-ছিনতাই বেড়েই চলছে। এমন এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, পুলিশের কাছে যথেষ্ট তথ্য রয়েছে। মোহাম্মদপুর থানা এলাকায় ঘটনাটি ঘটার পরপরই জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই কমিয়ে আনা বা জিরো পর্যায়ে আনা যায় সে প্রচেষ্টা রয়েছে। প্রয়োজনে টাস্কফোর্স গঠন করে বিচার করা হবে।

হাবিবুর রহমান আরও বলেন, রাজধানীতে কোনো সংগঠন অনুমতি ছাড়া মিছিল-মিটিং করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপির অধ্যাদেশের যে নিয়ম-কানুন রয়েছে সেগুলো যদি কেউ ভঙ্গ করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ডিএমপি কমিশনার বলেন, আমি যতটুকু জানি আজও ঢাকায় বিরোধী দলের একটি অনুষ্ঠান আছে। তারা অনুমতি নিয়েই কর্মসূচি পালন করছে। কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া কোনো কিছু করতে চায়, ডিএমপির অধ্যাদেশের যে নিয়ম-কানুন রয়েছে সেগুলো যদি ভঙ্গ করতে চায় বা করে, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

vob/ J.R /k

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews