1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

চুয়াডাঙ্গার ৪ উপজেলায় নির্বাচনি সরঞ্জাম বিতরণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৫৯ বার পঠিত হয়েছে

আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার চারটি উপজেলা পরিষদের নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি ও সিল। শনিবার দুপুরের পর চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা চত্বর থেকে কেন্দ্রওয়ারী এসব মালামাল বিতরণ করা হয়।

প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এসব সরঞ্জাম গ্রহণ করে দুপুরেই কেন্দ্রে কেন্দ্রে রওনা হন তারা। রিটার্নিং কর্মকর্তা ইয়াহ্ ইয়া খাঁন জানান, সদর, দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের জন্য মোট ৩৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

তিনি জানান, প্রতিটি কেন্দ্র পুলিশ আনসারসহ নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৪ জন। এছাড়া অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন আইন-শৃঙ্খলা বাহিনীর ১৫ জন সদস্য। নির্বাচনকে অবাধ, সুষ্ঠূ, নিরপক্ষে ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতিটি উপজেলায় মোতায়েন রয়েছে দুই প্লাটুন বিজিবি। পাশাপাশি যার্ব ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের সমন্বয়ে থাকবেন একাধিক স্ট্রাইকিং ফোর্স।

 

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews