ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

চোখের সমস্যায় ভুগছেন ৭০ শতাংশ গণপরিবহন চালক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ১০৪ বার পঠিত হয়েছে

গণপরিবহনের ৭০ দশমিক ৪ শতাংশ চালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন। এর মধ্যে ৭৩ দশমিক ৩ শতাংশ চালক উভয় চোখে সমস্যায় ভুগছেন। বাকি ১২ দশমিক ২২ শতাংশ ডান চোখ এবং ১৪ দশমিক ৪৯ শতাংশ চালক বাম চোখের সমস্যায় ভুগছেন।

আজ শনিবার রাজধানীতে ‘আই কেয়ার প্রজেক্টে’র অন্তর্গত গণপরিবহন চালকদের চোখের স্বাস্থ্যের অবস্থা নিয়ে পরিচালিত জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। জরিপের ফলাফল উপস্থাপন করেন আই কেয়ার প্রজেক্টের উপদেষ্টা তারিকুল গণি। এসময় উপস্থিত ছিলেন এমএসএস চেয়ারম্যান ফিরোজ এম হাসান, সহকারী পরিচালক স্বপ্না রেজা প্রমুখ।

সংস্থাটি জানায়, গত ১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ঢাকার ৭টি বাস-ট্রাক টার্মিনালে ৫০০ জন গণপরিবহন চালকদের ওপর প্রাথমিকভাবে প্রশ্নের উত্তরের ভিত্তিতে এ জরিপটি করা হয়েছে। সেখানে ২০২ জন বাসচালক, ৪৭ মিনিবাসচালক, ১২০ লরিচালক এবং ১৩১ জন ছিলেন ট্রাকচালক। এদের মধ্যে ৪৩৭ জন আন্তঃজেলা রুটের ও ৬৩ জন মহানগর রুটের চালক। তাদের বয়স ৩১ থেকে ৪০ বছর। আর এসব চালকদের কাজের অভিজ্ঞতা ১০ বছরের উপরে।

সংস্থাটি আরও জানায়, এ জরিপটি মূলত প্রশ্নের উত্তরের মাধ্যমে করা হয়েছে। কোনও বৈজ্ঞানিক টার্ম বা চক্ষু পরীক্ষা করে জরিপটি করা হয়নি। তবে আই কেয়ার প্রজেক্টের আওতায় চক্ষু চিকিৎসা বা পরীক্ষার মাধ্যমে জরিপের ফলাফল কমবেশি হতে পারে। যা ২৪ ও ২৫ ফেব্রুয়ারি প্রথম অবস্থায় রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে চালকদের কমমূল্যে চোখের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা সেবা দেওয়া হবে। পরে এ সেবা দেওয়া হবে সায়েদাবাদ বাস টার্মিনালে। আর এ সেবা এমএসএস’র সঙ্গে যৌথভাবে পরিচালনা করবে আলবাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (আল-নূর এবং মক্কা আই হাসপাতাল)।

জরিপের ফলাফল উপস্থাপনকালে তারিকুল গণি বলেন, জরিপ করা ৫০০ জন চালকের চোখে সমস্যাজনিত ৩৫২ জন বা ৭০ দশমিক ৪ শতাংশ চালকের মধ্যে ৬২ জন বা ১৭ দশমিক ৪৯ শতাংশ চালক পাওয়ারের চশমা ব্যবহার করেন। ২৭৭ জন বা ১২ দশমিক ২২ শতাংশ চালক কোনও ধরনের চশমা ব্যবহার করেন না। অতিরিক্ত ১৩ জন বা ৩ দশমিক ৬৯ শতাংশ চালক শুধু সানগ্লাস ব্যবহার করেন।

তিনি আরও বলেন, ৩৫২ জন বা ৭০ দশমিক ৪ শতাংশ চালকের মধ্যে ২৬৫ জন বা ৭৫ দশমিক ৬ শতাংশ চালক বলেন তারা মোবাইল ফোন ব্যবহার ও পত্রিকা পড়তে সমস্যা হয়। আর ১০৯ জন বা ৩০ দশমিক ৯৭ শতাংশ চালক গাড়ি চালানোর সময় রোড সাইনবোর্ড ও দোকানের সাইনবোর্ড দেখে পড়তে সমস্যা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

চোখের সমস্যায় ভুগছেন ৭০ শতাংশ গণপরিবহন চালক

আপডেট এর সময় : ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯