1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৮৩ বার পঠিত হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা আগেও জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেইনি, আগামী দিনেও দেব না।’

দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে তার নিজ দপ্তরে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন কামাল।

তিনি বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধেও শক্ত অবস্থানে থাকতে চাই। আগের যেকোনো সময়ের মতো এবারও মাদকের ক্ষেত্রে থাকবে জিরো টলারেন্স নীতি। যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে।’

সন্ত্রাস প্রতিরোধে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, ‘ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করেছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখন তারা আরো বেশি প্রস্তুত।’

‘বিএনপি যদি আগামী দিনে কোনো আন্দোলন সংগ্রামে অংশ নেয় নিতে পারে। কারণ এটা যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে আন্দোলনের নামে নাশকতা করতে চাইলে যেকোনো উপায়ে তা প্রতিহত করা হবে।’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজ দপ্তর সম্পর্কে মন্ত্রী বলেন, ‘যেহেতু এর আগেও আমি এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি, তাই যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো সম্পাদনই হবে আমার বড় চ্যালেঞ্জ।’

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews