1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

জঙ্গি আস্তানা সন্দেহে ১৫ বাড়িতে অভিযান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৬৩ বার পঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ১৫ বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। সাড়ে চার ঘণ্টার অভিযানের পর জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এ অভিযান শুরু হয়। সকাল ৮টায় রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ২-৩ জন আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব সদস্যরা ওই গ্রামের ১৫টি বাড়ি ঘিরে ফেলেন।’

সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পায়নি র‌্যাব। তবে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‌্যাব।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews