1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

জনগণ চায় না সংসদে বিরোধী দল থাকুক : রাঙ্গা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৭০ বার পঠিত হয়েছে

জাতীয় পার্টি (জাপা) মহাজোটের সাথে থাকবে জানিয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘জাপা মহাজোটে ছিল, আছে, থাকবে।’ তিনি আরো বলেন, ‘জনগণ চায় না বিরোধী দল সংসদে থাকুক।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের প্রথম সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘৩০০ আসনের মধ্যে ২৮৮ টি আসন মহাজোট পেয়েছে। ২৮৮ টিতেই মানুষ ভোট দিয়েছে মহাজোটের পক্ষে। সুতরাং আপনাদের ধরে নিতে হবে মানুষ বড় ধরনের কোনো বিরোধী দল চায় না।’

মানুষ সরকারের ওপর সন্তুষ্ট বলেই মহাজোটকে একচেটিয়া ভোট দিয়েছে বলেও উল্লেখ করেন জাপা মহাসচিব বলেন, ‘সরকার বা বিরোধী দল কোথাও থাকতে আমাদের আপত্তি নেই। আমাদের সংসদ সদস্যদের সিদ্ধান্ত এলাকার উন্নয়নের জন্য সবাই মহাজোটে থাকতে আগ্রহী।’

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews