1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

জাতিসংঘেও করোনা ভাইরাসের থাবা, আক্রান্ত ৮৬

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৬২ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক    গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসে ছোবল থেকে বাদ পড়ছে না অঞ্চল, গোষ্ঠী, জাতি কিংবা কোন দেশ। এবার করোনা ভাইরাস থাবা বসিয়েছে জাতিসংঘে। বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের অন্তত ৮৬ কর্মী আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বিশ্ব জুড়ে জাতিসংঘের ৮৬ কর্মীর দেহে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপে। তবে এর বাইরেও আফ্রিকা, এশিয়া মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্ত আমাদের কর্মী রয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে জাতিসংঘের বেশির ভাগ কর্মীকে বাসা থেকেই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, জাতিসংঘের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে যেখানে এক সঙ্গে ১১ হাজার মানুষ কাজ করতো, সেখানে শুক্রবার সকালে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়ে ছিল ১৪০ এ। জেনেভায় যেখানে জাতিসংঘের অফিসে ৪ হাজার মানুষ প্রতিদিন আশা যাওয়া করতো, সেখানে বুহস্পতিবারের সংখ্যা ছিল ৭০ এর মতো। ভিয়েনায় ৯৭ শতাংশ মানুষ অফিসে বাইরে থেকে কাজ করছে, এছাড়াও আদ্দিস আবাবা, ইথিওপিয়া প্রায় ৯৯ শতাংশ মানুষ ঘরে থেকে কাজ করছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ মানুষ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।

সূত্র:  টাইমস ২৪ ডটনেট

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews