1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ : আন্তর্জাতিক ডেস্কঃলেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার সীমান্ত শহর রমেশে ইসরায়েলি ওই হামলায় জাতিসংঘের কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন। লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই। ইউনিফিল কিংবা জাতিসংঘের কারিগরি পর্যবেক্ষক মিশন ইউএনটিএসও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, হামলার শিকার গাড়িতে জাতিসংঘের তিনজন কারিগরি পর্যবেক্ষক ও একজন লেবানিজ অনুবাদক ছিলেন। ইসরায়েলি হামলায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অপর একটি সূত্র জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যক দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে হিজবুল্লাহর। প্রায় ছয় মাসের এই হামলা-পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষে সামরিক-বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

লেবানের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। ইসরায়েলি হামলার শিকার হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সদস্যরা ও লেবাননের সামরিক বাহিনীও।

এর আগে, গত বছরের নভেম্বরে ইউনিফিল জানায়, দক্ষিণ লেবাননে ইউনিফিলের একটি গাড়ি ইসরায়েলি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কোনও হতাহত হয়নি। গত মাসে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন বলেছে, লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে রয়টার্সের এক সাংবাদিককে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews