জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই বাসে আগুন

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার শাজাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে।

কোন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে, কেউ হতাহত হয়েছেন কি না, তিনি জানাতে পারেননি।

কোটা সংস্কারের এক দফা দাবি, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ হতে দেখা যায়।

বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *