কাপ্তাই প্রতিনিধি : জাতীয় শিক্ষাসপ্তাহ ২০১৯ উপলক্ষে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বুধবার(২০মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা রেস্ট হাউস এবং উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। দেশাত্ববোধক,রবীন্দ্রসংগীত,নজরুলসংগীত , জারি গান , নৃত্য , হাম নাত, কেরাত , উপস্থিত অভিনয়, আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে এই প্রতিযযোগিতায়। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্হিত ছিলেন। মাধ্যমিক পর্যায়ে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এবং কলেজ পর্যায়ে কর্নফুলি সরকারি কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহে সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগে শ্রেষ্টত্ব অর্জন করেন কাপ্তাই উপজেলায়।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল
জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
- ১৫৩ বার পঠিত হয়েছে
জনপ্রিয় সংবাদ


















