ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার অনুমতি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • ৪৩৪ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ  মঙ্গলবার (৪ জুলাই) আইএইএ-এর তরফ থেকে জাপানকে এই ছাড়পত্র দেয়া হয়। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।আইএইএ প্রধান রাফায়েল ম্যারিয়ানো গ্রসি মঙ্গলবার চারদিনের সফরে জাপান পৌঁছান। পরে তিনি দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন। সেসময় তিনি জাপানের প্রধানমন্ত্রীর হাতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র হস্তান্তর করেন।

এর আগে, মঙ্গলবার সকালের দিকে জাপানি পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমা হায়াশির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আইএইএ প্রধান রাফায়েল ম্যারিয়ানো গ্রসি জানান, আইএইএ বিষয়টি নিয়ে বিগত দুই বছর কাজ করেছে। আইএইএ-এর আজকের প্রতিবেদন পারমাণবিক শক্তির ইতিহাসে একটি ‘গুরুত্বপূর্ণ অধ্যায়।’

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার বিষয়টি নিয়ে জাপানের আশপাশের দেশগুলো বেশ সোচ্চার ছিল। বিশেষ করে বেইজিং বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তুলেছিল। এমনকি জাপানের মৎস্যজীবী সমিতিও বিষয়টির ওপর তাদের আশঙ্কার কথা জানিয়েছিল শক্তভাবে।
তবে বিষয়টি নিয়ে আইএইএ জানিয়েছে, জাপান ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার বিষয়ে যে পরিকল্পনা করেছে তা আন্তর্জাতিক সুরক্ষা মানদণ্ড অনুসরণ করেই করা হয়েছে। ফলে এই তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়লে পরিবেশের ওপর খুব সামান্যই এর প্রতিক্রিয়া দেখা দেবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার অনুমতি

আপডেট এর সময় : ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩