1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

জিম্মি মার্কিন মা-মেয়েকে মুক্তি দিয়েছে হামাস

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪২২ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ   গাজায় জিম্মি করে রাখা মার্কিন নারী জুডিথ ও তার মেয়ে নাটালি রানানকে মুক্তি দিয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ফ্যাসিবাদী মন্তব্যকে ভুল প্রমাণ করতে শুক্রবার (২০ অক্টোবর) তাদের মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত ৭ অক্টোবর থেকে তারা হামাসের হাতে বন্দি ছিলেন। খবর নিউইয়র্ক টাইমসের।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এতে বলা হয়, মুক্তি পাওয়ার পর ওই মার্কিন নারী ও তার মেয়ে শুক্রবার গভীর রাতে ইসরাইলে পৌঁছান।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জুডিথ (৫৯) ও তার মেয়ে নাটালি রানান (১৭) দ্বৈত আমেরিকান-ইসরাইলি নাগরিক ছিলেন। শুক্রবার গভীর রাতে তাদের রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে ছেড়ে দেওয়া হয়। পরে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ দিকে জুডিথ ও তার মেয়ে নাটালিকে মুক্তি দেওয়ার আগে টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি দেয় হামাস। এতে বলা হয়েছে, কাতারের প্রচেষ্টায় আল-কাসাম ব্রিগেডস মানবিক কারণে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ফ্যাসিবাদী প্রশাসনের দাবিগুলো মিথ্যা ও ভিত্তিহীন ছিল আমেরিকার জনগণ এবং বিশ্বের কাছে তা প্রমাণ করতে ওই দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দিনের মধ্যস্থতার ফলে এই মুক্তি মিলেছে। কাতার আশা করে- সংলাপের মাধ্যমে সব বেসামরিক জিম্মিকে মুক্তি দেওয়া যাবে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews