ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

জীবিকার তাগিদে রিকশার গ্যারেজ দিয়েছেন চিত্রনায়িকা চম্পা!

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ১২২ বার পঠিত হয়েছে

NEWSVOb:বিনোদন ডেস্ক  অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’ ছবির জন্যই রিকশা গ্যারেজের মালিক হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে এর শুটিং চলছে গাজীপুরের কবিরপুর এলাকার বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে।

চম্পা বলেন, ‘বরাবরই অমিতাভ রেজার কাজের ভাবনা খানিকটা আলাদা, এটা সবারই জানা। আমি ওর কাজের ভীষণ ভক্তও বলা যায়। ছবিতে আমার চরিত্র খুব বেশি বড় না। তবে চরিত্রের গভীরতা আর বৈচিত্র্য অনেক। শুটিংয়ের প্রয়োজনে এখানে পুরো একটি বস্তি তৈরি করা হয়েছে। দেখে বোঝার উপায় নেই, এটি আসল না শুটিং।’

চম্পা আরও বলেন, ‘এতে আমি ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করছি। আমার মধ্যে একটু পুরুষালী ভাব আছে। স্বামী মারা যাওয়ার পর, তার রিকশা গ্যারেজের দায়িত্ব নিই। দারুণ একটি কাজ হচ্ছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

এদিকে ছবিটি তৈরি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে। এরই মধ্যে ছবির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা অমিতাভ রেজা।

চম্পার পাশাপাশি এই ছবিতে আরও অভিনয় করছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, নভেরা চৌধুরী, রূপকথা, অশোক বেপারীসহ অনেকে। জানা গেছে, ছবির অতিথি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শাকিব খান। আগামী বছর শুরুর দিকে ‘রিকশা গার্ল’ মুক্তি দেওয়া হবে বলে জানান এর নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

জীবিকার তাগিদে রিকশার গ্যারেজ দিয়েছেন চিত্রনায়িকা চম্পা!

আপডেট এর সময় : ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯