ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

ঝাঁটা হাতে কর্মসূচি শুরু করলেন মাশরাফির মা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
  • ১০০ বার পঠিত হয়েছে
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধার্থে শহর পরিষ্কারের দায়িত্ব নিলেন নড়াইলের মাশরাফি ভক্তরা। বিজয় দিবসের শুরুতে শনিবার রাতে নড়াইল শহরে পরিচ্ছন্ন কর্মীর দায়িত্ব নিলেন একঝাঁক তরুণ। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহায়তায় এই কাজের সূচনা করেন মাশরাফির মা হামিদা মর্তুজা। শনিবার রাত সাড়ে ৯টায় নড়াইল শেখ রাসেল সেতুর প্রান্তে রাস্তায় ঝাড়ু দিয়ে তিনি কিশোরদের সঙ্গে দেশ পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন। এ সময় মাশরাফির মামা নাহিদ হোসেন, মাশরাফির ছোটভাই সিজার, নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহির, গৃহিনী লায়লা সুমন, ছাত্রনেতা চঞ্চল শাহরিয়ার, স্কাউট লিডার ইমন, রাতুল, শোভন, প্রিয়তীসহ শতাধিক কিশোর-তরুণ-যুবক অংশ নেন। বিজয় দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জ এলাকায়  গিয়ে শহর পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ হয়।
নড়াইল ভলেন্টিয়ার এর টিমলিডার সাকিব বলেন, এলাকার পরিচ্ছন্ন কর্মীরা কত কষ্ট করে আমাদের শহর পরিষ্কার রাখে বিজয় দিবসে আমরা সেটা উপলব্ধি করতে চাই, আর এসব স্বপ্ন আমাদের দেখাচ্ছেন আমাদের ক্যাপ্টেন মাশরাফি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জুনিয়র টিমের সদস্য রাসেল বিল্লাহ বলেন, মাশরাফি ভাই সব সময় বলেন, মাশরাফি ভাইয়ের স্বপ্ন- “নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান” সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা এলাকার তরুণের এক হয়ে মাশরাফির স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।
ছেলেদের সঙ্গে এক হয়ে মা হামিদা মর্তুজা বলেন, আমার ছেলেদের সকল ভালো কাজের সঙ্গে আমি আছি, আমরা সকলে মিলে এই দেশটাকে গড়ব, ছোটদের এই সব দেশ গড়ার কাজকে আমরা বড়রা এগিয়ে নিতে চাই- দেশটাকে পরিষ্কার করছি এটাই বিজয় দিবসে আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

ঝাঁটা হাতে কর্মসূচি শুরু করলেন মাশরাফির মা

আপডেট এর সময় : ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮