1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

টানা ছুটিতে বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৮৩ বার পঠিত হয়েছে

  Newsvob.com.:  ডেস্ক  : করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলছে সাধারণ ছুটি। ফলে বন্ধ বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে সব শ্রেণিপেশার মানুষ। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। বৈশ্বিক এ দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান তাদের।

যেখানে সবাই করোনা আতঙ্কে ঘরে আছেন, মানছেন সামাজিক দূরত্ব সেখানে চরম ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষগুলো।

রাস্তার পাশের দোকান ও হোটেলগুলো খোলা থাকলে হয়তো জুটতো এক বেলার খাবার। এখন তাও নেই। তাই তাদের পাশে প্রশাসন যেন এগিয়ে আসে, সে তাগিদ এলাকাবাসীর।

ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলী সিদ্দিক জানান, তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনাহার-অর্ধাহারে দিন কাটছে খেটে খাওয়া মানুষেগুলোরও। কাজকর্ম না থাকায় তাদের দাবি সরকারি সহায়তার। দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষগুলোর মাঝে ত্রাণ দেয়া শুরু হলেও তা প্রয়োজনের চেয়ে খুবই কম বলে মত স্থানীয়দের। যদিও প্রশাসন বলছে, শিগগিরই বাড়ানো হবে পরিধি।

বৈশ্বিক এ দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান তাদের।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews