ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

টিয়ারশেল-লাঠিচার্জে আহত ৩০, শতাধিক কারখানা বন্ধ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯
  • ১২২ বার পঠিত হয়েছে

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি, বাস্তবায়ন এবং সাভারে নিহত শ্রমিক হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন পোশাক শ্রমিকরা। অবরোধের চতুর্থদিনে ইতোমধ্যে কয়েকটি জায়গায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে ১০টি কারখানা।

শ্রমিকদের আন্দোলনে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে বিভিন্ন স্থানে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এরই মধ্যে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ।

সকাল সাড়ে ৮টা থেকে মিরপুরের কালশীর ২২ তলা ভবনের সামনে ও সাড়ে ৯টা থেকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে করে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসব এলাকায় পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে গাজীপুরের কাশিমপুর বোর্ড বাজারসহ আশপাশের এলাকার শ্রমিকরা সকাল  থেকেই আন্দোলনের নামে। মহাসড়কে বিক্ষোভ করে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কিছুক্ষণ সময়ের জন্য অবরোধ করে রাখে। এ সময় ইটপাটকেল  ছোড়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় বেশকিছু যানবাহন। ঘটনার সময় কমপক্ষে তিন জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি সামলাতে না পেরে দিগন্ত সোয়েটার কারখানা, কস্ট কোস্ট কারখানা, বডি ফ্যাশনসহ শতাধিক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন সময় টিভির গাজীপুর সংবাদদাতা আসাদ নুর আলম। এছাড়া বিভিন্ন স্থানে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। গাজীপুর মহানগরের কোনাবাড়ি চান্দনা চৌরাস্তা টঙ্গী কাশিমপুরসহ শিল্প এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশের পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক করিম জানান, মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে তারা মূল সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গত তিনদিন ধরে একই দাবিতে বিমানবন্দর, উত্তরা, সাভার, টঙ্গী, গাজীপুরে সড়কে অবস্থান নেয় গার্মেন্টস কর্মীরা।

এর আগে গতকাল শ্রমিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর জরুরী বৈঠক হয়। বৈঠকে মজুরি কাঠামোর অসঙ্গতি এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়ে আজ থেকে শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

টিয়ারশেল-লাঠিচার্জে আহত ৩০, শতাধিক কারখানা বন্ধ

আপডেট এর সময় : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯