ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ডাঃ প্রবীর খিয়াং চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক নির্বাচীত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৯২ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীষ্টান মিশন হাসপাতালের উপ পরিচালক ডাঃ প্রবীর খিয়াংকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের (বিবিসিএস) ঢাকাস্থ কার্যালয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল ও কুষ্ঠ হাসপাতালের পরিচালনা পরিষদের এক সভায় ডাঃ প্রবীর খিয়াংকে ভারপ্রাপ্ত পরিচালকের পদ থেকে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এসময় সভায় গভর্নিং বডির চেয়ারপার্সন জয়ন্ত অধিকারী,ভাইস চেয়ারম্যান উইলিয়াম প্রলয় সমদ্দারসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

পরিচালকের দায়িত্ব পাওয়ার পর এক প্রশ্নের জবাবে ডাঃ প্রবীর খিয়াং বলেন, হাসপাতালের অতীত ঐতিয্য ফিরিয়ে আনতে নতুন করে একটি প্রজেক্ট চালু করা হয়েছে। প্রজেক্টের আওতায় জার্মান থেকে আসা একদল বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত হবে।

গত ৯ মার্চ থেকে ওই বিশেষজ্ঞ চিকিৎসক দল হাসপাতালে যোগ দিয়েছে। এরা হাসপাতালের চিকিৎসকদের সার্জারী,এনেসথেসিয়া ও গাইনী বিষয়ে প্রশিক্ষণ দিবেন।

তিনি আরে বলেন, আগামীতে হাসপাতালে আমেরিকান চিকিৎসক দম্পতি আসবেন। এদের মধ্যে একজন সার্জারী ও অপরজন মেডিসিন বিশেষজ্ঞ। এছাড়া কুষ্ঠ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার খোলার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। ওই চেম্বারে প্রতিদিন চট্টগ্রাম থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ,নাক,কান,গলার সমস্যায় ভুগছে এমন রোগী দেখবেন। কুষ্ঠ হাসপাতেলে একটি উন্নতমানের ফিজিওথেরাপি সেন্টার খোলা হবে। এধরনের আরো অনেক পরিকল্পনা রয়েছে বলে ডাঃ প্রবীর জানান। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি সকল মহলের সহযোগিতা চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

ডাঃ প্রবীর খিয়াং চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক নির্বাচীত

আপডেট এর সময় : ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯