ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

ডাকসু নির্বাচনে ঢাবির প্রবেশ মুখে ২৪ ঘণ্টা চেকপোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে চেকপোস্ট বসবে। আজ শনিবার ঢাবি এলাকা পরিদর্শনকালে এক বিফ্রিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় পুলিশ গুচ্ছ আকারে থাকবে। বিশ্ববিদ্যালয়ের পরামর্শ এবং চাহিদা মোতাবেক আমরা প্রস্তুত থাকব। যখনই বিশ্ববিদ্যালয় আমাদের নির্দেশ দিবেন তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। ’

হলে হলে যেখানে ভোট হবে প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘গেটে থাকবে আর্চ মেটাল ডিটেক্টর, তল্লাশি করা হবে। সেখানে প্রক্টরিয়াল বডি, সিনিয়র শিক্ষকবৃন্দ, হল কর্তৃপক্ষ এবং আমাদের বিএনসিসি সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ’

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এই সংলগ্ন প্রত্যেকটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা করার কেউ চেষ্টা করলে, শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে, অনিয়ম করার চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ কাজে আমরা তাদের সহযোগিতা করবো। ’

এর আগে গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রবেশপথ (নীলক্ষেত, শাহবাগ ও হাইকোর্ট) বিশেষ নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবে। এই তিনটি প্রবেশপথ দিয়ে শুধু ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও বের হবেন।

ভোট কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট পাসযুক্ত যানবাহন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত এই তিনটি গেট দিয়ে চলাচল করবে। শিক্ষার্থীদের অবাধ চলাচল ও শৃঙ্খলা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ও স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে ঢুকবে না। সর্বসাধারণকে রাত ১০টা পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ডাকসু নির্বাচনে ঢাবির প্রবেশ মুখে ২৪ ঘণ্টা চেকপোস্ট

আপডেট এর সময় : ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯