ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ডাকাত দলের সর্দারের ‘সেফ গার্ড’ সাংবাদিকতা!

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
  • ১৩৪ বার পঠিত হয়েছে

NEWSVOb Des:পুলিশসহ সবার চোখ ফাঁকি দিতে ‘সেফ গার্ড’ হিসেবে সাংবাদিকতা পেশা বেছে নেয় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও সর্দার মো. হোসেন আলী (৩২)। ডাকাতি করার আগে অভিনব কৌশল হিসেবে গলায় আইডি কার্ড ঝুঁলিয়ে ক্যামেরা হাতে বিভিন্ন এলাকা ঘুরে খোঁজ নিতেন- কোথায় কোন বাড়িতে ডাকাতি করলে ভালো টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার পাওয়া যাবে।

বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলার একটি ডাকাতি মামলার তদন্ত করতে গিয়ে বারদী এলাকায় অভিযান চালিয়ে দৈনিক দেশ পত্রিকার ফটো সাংবাদিক পরিচয় দানকারী ডাকাত হোসেন আলীকে গ্রেফতারের পর এমন ভয়ঙ্কর তথ্য পায় পুলিশ।

গ্রেফতার হোসেন আলী রূপগঞ্জ উপজেলার বরফা আঁটিপাড়া এলাকার মৃত সিদ্দিকের ছেলে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গত ১৫ জুন গভীর রাতে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের মনজুর হাজির বাড়ির গেটের তালা কেটে ভেতরে ঢুকে বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি করে তারা। এসময় ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাতরা। এ ঘটনায় সোনারগাঁ থানার একটি ডাকাতি মামলা করা হয়। পরে প্রযুক্তির সাহায্যে অবস্থান নিশ্চিত হয়ে গতকাল বুধবার (২৬ জুন) পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হলে তারা সবাই সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ভিটিকান্দি গ্রামের মনজুর হাজির বাড়িতে ডাকাতির কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এসময় কথিত সাংবাদিক হোসেন আলী তাদের দলের সর্দার বলে জানায় তারা।

পরবর্তীতে বৃহস্পতিবার (২৭ জুন) রাতে সোনারগাঁ উপজেলার বারদী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত হোসেন আলীকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে সাংবাদিক পেশার আইডি কার্ড, ডাকাতি করা মালামাল, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।।

ডাকাত হোসেন পুলিশকে জানায়, হোসেন আলী সাংবাদিক হওয়ার কারণ একটাই লোকজন যাতে আমাকে অপরাধী না ভাবে। সে জন্যই দৈনিক দেশ পত্রিকায় সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য প্রথম বিশ হাজার টাকা দেই কর্তৃপক্ষকে এবং পরবর্তীতে প্রতি মাসে ৬ হাজার টাকা এবং দৈনিক দেশ পত্রিকার সাংবাদিক হিসেবে নবায়নের জন্য ৫ হাজার টাকা দিতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

ডাকাত দলের সর্দারের ‘সেফ গার্ড’ সাংবাদিকতা!

আপডেট এর সময় : ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯