ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ভাটারায় মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

ডিএমপিতে ৭২ এডিসি বদলি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • ১২১ বার পঠিত হয়েছে

Nnwsvob.com. অনলাইন ডেস্ক:   ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৭২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে এসপি পদমর্যাদার ১৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম— এই চার বিভাগকে বর্তমানে আটটি বিভাগে ভাগ করা হয়েছে। একইভাবে ট্রাফিকের চারটি বিভাগকে ভাগ করে এলাকাভিত্তিক আটটি বিভাগ করা হয়েছে। এছাড়া, কাউন্টার টেরোরিজম ইউনিটে এসপি পদমর্যাদার নতুন তিনটি পদ সৃষ্টি করা হয়েছে। কাউন্টার টেরোরিজমে সুপ্রিম ও স্পেশাল কোর্ট বিভাগ, সচিবালয় নিরাপত্তা বিভাগ ও আইসিটি বিভাগ নামে নতুন বিভাগও করা হয়েছে। এছাড়া ডিএমপি সদর দফতরের স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগকে ভাগ করে ‘স্টেট’ ও ‘ডেভেলপমেন্ট’ নামে দুটি আলাদা বিভাগে ভাগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ জুন নতুন সৃষ্টি হওয়া পদগুলোসহ অন্যান্য পদে ২৮ জন উপ-পুলিশ কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই ‘সুপার নিউমারারি’ হিসেবে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেও তারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার-এডিসি) পদমর্যাদাতেই বহাল ছিলেন। তাদের পদায়নের পর ফাঁকা হওয়া পদগুলোতে এবং অন্যান্য পদে ৭২ জন এডিসিকে বদলি করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

ভাটারায় মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিএমপিতে ৭২ এডিসি বদলি

আপডেট এর সময় : ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০