ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

ড. কামালের উল্টো সুরে মনসুর-মোকাব্বির

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
  • ১৩১ বার পঠিত হয়েছে

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সাফ জানিয়ে দিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল থেকে নির্বাচিত দুই সদস্য শপথ গ্রহণ করবেন না। তবে তার কথার উল্টো বললেন দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।

একাদশ নির্বাচনে ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে ভোট করে নির্বাচিত হন। শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে সুলতান মনসুর বৃহস্পতিবার রাতে বলেন, ‘সময়ই কথা বলে। সময় হলেই দেখতে পারবেন।’

অপরদিকে ঐক্যফ্রন্টের নির্বাচিত আরেক সদস্য হলেন মোকাব্বির খান। তিনি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। মোকাব্বির খান ফ্রন্টের ব্যানারে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। শপথ গ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘শপথের বিষয়ে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সংসদে যাওয়া ও না যাওয়ার ব্যাপারে আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’

আপনি বলেছিলেন যে শপথ গ্রহণের বিষয়ে ইতিবাচক -এমন প্রশ্নের জবাবে মোকাব্বির বলেন, ‘এখনও তো ইতিবাচক আছি। ব্যক্তিগতভাবে ইতিবাচক। কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত তো এখনও হয় নাই।’

দলীয় সিদ্ধান্ত নেতিবাচক হলে আপনি কী করবেন? – প্রশ্নের জবাবে মোকাব্বির বলেন, ‘এক্ষেত্রে সংসদে যাবো না। তবে শেষ কথা হলো, আমি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। সুতরাং যেখানে সিদ্ধান্ত হবে সেখানে তো আমার নিজেরও একটি ভূমিকা থাকবে!’

এর আগে বৃহস্পতিবার বিকেল রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, এটা তো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, তারা শপথ গ্রহণ করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

ড. কামালের উল্টো সুরে মনসুর-মোকাব্বির

আপডেট এর সময় : ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯