1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা–চট্টগ্রাম–চেন্নাই পথে উড়বে ইউএস–বাংলা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৯০ বার পঠিত হয়েছে

রাজধানীর সোনারগাঁও হোটেলে  বুধবার এক সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার পক্ষ থেকে নতুন এই পথে উড়োজাহাজ চালুর ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, ঢাকা-চেন্নাই পথে একমুখী বা ওয়ানওয়ে টিকিটের মূল্য হবে সর্বনিম্ন ১৫ হাজার ৪৩ টাকা। যাওয়া-আসা বা রিটার্ন টিকিটের মূল্য হবে ২৪ হাজার ২২৩ টাকা। অবশ্য এখন রিটার্ন টিকিটে ২ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। চট্টগ্রাম-চেন্নাই পথে ওয়ানওয়ের ভাড়া সর্বনিম্ন ১৬ হাজার ৪৫ টাকা। রিটার্ন টিকিটের মূল্য ২৬ হাজার ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩১ মার্চ থেকে এই সেবা চালু করবে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন এই পথে উড়োজাহাজ চলবে। ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ভারতের চেন্নাইয়ে যাঁরা চিকিৎসাসেবা নিতে চান, তাঁদের ভোগান্তি কমাবে ইউএস-বাংলার সরাসরি এই উড্ডয়ন।

ইউএস-বাংলা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তিও করেছে। এর আওতায় প্রতিজনের জন্য ৩৭ হাজার ৯৯০ টাকায় একটি স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ ঘোষণা করা হয়। প্যাকেজের মধ্যে রিটার্ন টিকিট, দুই রাত থাকার ব্যবস্থা, বিনা খরচে সকালের নাশতা, ভিসা আমন্ত্রণপত্র, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করে দেওয়া, এয়ারপোর্টে যাত্রা এবং অ্যাপোলোর ‘মাস্টার হেলথ চেক প্যাকেজ’ রয়েছে। পর্যটকদের জন্যও একটি প্যাকেজ চালু করেছে ইউএস-বাংলা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews