ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

তরুন বসুর মৃত্যুতে এইচ.এম এরশাদের শোক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
  • ১১০ বার পঠিত হয়েছে

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক ও জাতীয় যুবসংহতির প্রতিষ্ঠাতা সদস্য তরুন বসু আর নেই। আজ মঙ্গলবার ভোর ৫টায় পুরান ঢাকার পাতলাখান লেনে নিজ বাসায় তিনি ইহলোক ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’ছেলে এবং অসংখ্য আত্মীয় স্বজন এবং রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন।

তরুন বসুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও মহান সংসদে বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। আজ এক শোক বার্তায় তিনি তরুন বসুর আত্মার শান্তি কামনা করেছেন। শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি ও পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
শোকবার্তায় তারা বলেন, তরুন বসু ছিলেন জাতীয় পার্টির জন্য নিঃস্বার্থ এবং পরোপকারী নেতা। জাতীয় পার্টির রাজনীতিতে তরুন বসুর অবদান কখনই ভোলা যাবেনা। তরুন বসু বেঁচে থাকবেন তার রাজনীতি ও মানবদরদী কর্মকান্ডের মাঝে।

আজ বেলা ২টায় পোস্তগোলা মহাশ্মশানে দাহ শেষে তরুন বসুকে সমাহিত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

তরুন বসুর মৃত্যুতে এইচ.এম এরশাদের শোক

আপডেট এর সময় : ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯