ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

তামিম ঝড়ে ঢাকাকে ২০০ রানের লক্ষ্য দিল কুমিল্লা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
  • ১০১ বার পঠিত হয়েছে

বিপিএলের ফাইনালে খেলার জন্য তামিমের একটা প্রতীক্ষা ছিল। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন তিনি। আর নিজের ফাইনালটাকে যেন দারুণভাবে রাঙ্গিয়ে রাখলেন দেশসেরা এই ওপেনার। তার ঝড়ো সেঞ্চুরিতে কুমিল্লা নির্ধারিত ওভার শেষে ১৯৯ রান করেছে। শিরোপা জিততে তাই ঢাকাকে করতে হবে ২০০ রান।

বিজয় আউট হওয়ার পরপরই রান আউটের ফাঁদে পড়েন শামসুর রহমান। পরে ইমরুল সঙ্গী হন তামিমের। একপ্রান্ত ধরা রাখা ছাড়া ইমরুল তেমন কিছু করেননি। তবে অপরপ্রান্তে ব্যাটে ঝড় তোলেন তামিম। শেষ দিকে যেন তামিমের ব্যাট হয়ে ওঠে আগুনের মতো। ৬১ বল থেকে ১০টি চার ও ১১টি ছক্কার মারে তামিম করেন ১৪১ রান।

সব মিলিয়ে ঢাকার এটি চতুর্থবারের মতো শিরোপার লড়াই। ঢাকা গ্ল্যাডিয়েটর্স প্রথম দুইবার এবং ঢাকা ডায়নামাইটস ২০১৬-১৭ মৌসুমে শিরোপা জিতে। অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এটি দ্বিতীয়বারের মতো শিরোপার লড়াই। বিপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। সব মিলিয়ে আগের পাঁচটি শিরোপাই এই তিনটি দলের ঘরে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

তামিম ঝড়ে ঢাকাকে ২০০ রানের লক্ষ্য দিল কুমিল্লা

আপডেট এর সময় : ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯