ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প; ২২ হাজারের অধিক লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪৩৬ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ   ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ১৮ হাজার ৯৯১ জন। আর সিরিয়ায় ৩ হাজার ৩৩৭ জন।

এদিকে সকল প্রতিকূলতার মধ্যেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এতে ভূমিকম্পের পাঁচদিন পরও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে মিলছে জীবিত মানুষ। যেমন তুরস্কে ভূমিকম্পের ১০৪ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফ্রেব্রুয়ারি) দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর কাহরামানমারাসের কিরিখান এলাকার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ওই নারীকে বের করে আনে উদ্ধারকর্মীরা। উদ্ধারের পরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, উদ্ধার হওয়া ওই নারীর নাম জয়নেপ কাহরামান। বয়স ৪০ বছর।

বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করে জার্মানি থেকে আসা একদল উদ্ধারকর্মী। ধ্বংসস্তূপের নিচ থেকে একটি স্ট্রেচারে করে তাকে বের করে নিয়ে আসা হয়। এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করেছেন উদ্ধারকারী দলের প্রধান স্টিভেন বেয়ার। তিনি বলেন, ‘এখন আমার বিশ্বাস, অলৌকিক বলে কিছু আছে।’ ওই নারীকে উদ্ধারের পর পুরো এলাকায় যেন খুশির জোয়ার সৃষ্টি হয়। খুশিতে অনেকেই কেঁদে ফেলেন।

এ ঘটনার আগে ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদেরকে বের করে আনে উদ্ধারকর্মীরা।

উভয় দেশের কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প; ২২ হাজারের অধিক লাশ উদ্ধার

আপডেট এর সময় : ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩