1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছে খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিকরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৬৮ বার পঠিত হয়েছে

বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছে খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পাটকল শ্রমিকরা নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন। এ সময় তারা সড়ক ও রেলপথে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

অবরোধের কারণে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খুলনা থেকে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খুলনা থেকে ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনসহ ৬টি ট্রেন ছেড়ে যেতে পারেনি। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবরোধ চলাকালে নতুন রাস্তা মোড়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার মোতাহার উদ্দিন, খুলনা যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক মো. মুরাদ হোসেন, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন, শ্রমিক নেতা হেমায়েত উদ্দিন আজাদী, খলিলুর রহমান ও শাহনা শারমিন প্রমুখ।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews