ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

তোপের মুখে সোনাক্ষি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ১২৩ বার পঠিত হয়েছে

বলিউডের ‘দাবাং’ খ্যাত অভিনেত্রী সোনাক্ষি সিনহা। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সদ্য মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত নতুন সিনেমা ‘কলঙ্ক’-এর ট্রেইলার। সেখানে একেবারে ট্র্যাডিশনাল লুকে দেখা যাচ্ছে বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার আদুরে কন্যা সোনাক্ষি সিনহাকে।

তবে এরই মধ্যে সাহসী পোশাক পরে ট্রোলের শিকার হয়েছেন এই বলি সুন্দরী।

সম্প্রতি ইনস্টাগ্রামে লাল রঙের একটি গাউন পরে ছবি শেয়ার করেছেন সোনাক্ষি। সেখানে তাকে বেশ আকর্ষণীয় লাগছে। সেই ছবি দেখে মোহিত নায়িকার অসংখ্য ভক্তরাও। কিন্তু নিন্দুকের তো আর অভাব নেই।

ইনস্টাগ্রামে ওই ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই কমেন্টে তাকে ‘নির্লজ্জ’ বলে উল্লেখ করেছেন অনেকেই। আবার কেউ কেউ বলছেন, ভারতীয় সংস্কৃতিকে শেষ করে দিচ্ছেন সোনাক্ষি সিনহা।

কিছুদিন একটি চ্যাট শোতে গিয়ে সোনাক্ষি বলেছিলেন, ‘আমাদের দেশে সব সংস্কৃতির বাহকরা ইনস্টাগ্রামেই বসে আছে। এরাই বিদেশি অভিনেত্রীদের বিকিনি পরা ছবি লাইক করে, ফলো করে।’

লাল রঙের গাউনটিকে দেখে অনেকেরই মনে হয়েছে, এটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। কারণ পোশাকের তলায় চামড়ার রঙ দেখা যাচ্ছে। কিন্তু সোনাক্ষি নিজেই ব্যাখ্যা দিয়ে বলেছেন, পোশাক মোটেই সে রকম নয়। আসলে ওটা পোশাকেরই রঙ। এটি ট্রান্সপারেন্ট নয়।

বলিউড নায়িকা আরও জানান, তিনি নিজেই ওই ধরনের পোশাকে স্বচ্ছন্দ নন। যদি পোশাকটা ঠিকঠাক না হয়, তাহলে নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে ‘দাবাং’ ছবি দিয়েই বলিউডে নিজের জায়গা শক্ত করে নেন। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে। ক্যারিয়ারে যুক্ত করেছেন একের পর এক ব্যবসাসফল সিনেমা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

তোপের মুখে সোনাক্ষি

আপডেট এর সময় : ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯