ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“তোমার প্রেমে” -মো:খোরশেদ আলম বিপ্লব।

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
  • ১১৮ বার পঠিত হয়েছে
তোমার প্রেমের সুধা মাগো ভুলতে নাহি পারি,
তারই লোভে আসি ছুটে নিত্য তোমার বাড়ি।
কোথা হতে স্রোতের টানে কেমন করে এলাম,
ভাগ্য আমার প্রশ্ন ছিল তাই তো তোমায় পেলাম।
তোমার প্রেমের বারিধির নেইকো কোন কুল,
তারই নীড়ে ডুবতে আমি করিনি তো ভুল।
রক্তের বাঁধন নেইকো মা গো তোমার সাথে আমার,
শত ব্যথায় ভেবেছো মোরে যেন আত্মীয় আত্মার।
পর নিন্দুকেরা করে নিন্দা আরো অনেক কিছু,
শত জেনে ও মাগো তুমি নিলে না তো পিছু।
সহস্র আঘাত পেলে মাগো আমায় ভালোবেসে,
দুঃখ বিনা কি দিয়াছি ভাবি অদ্যবধি এসে।
শত সুখের আলিঙ্গনে ভরে উঠুক জীবন,
গভীর দুঃখে হেসে যাবে করো এবার পণ।
আজি প্রাতে পার্থনা আমার বিধির চরণে,
মুখের হাসি হয়না বিলীন যেন প্রতিক্ষনে।
দু:খে থাকি সুখে থাকি গাইব তোমার গান,
তোমার দেয়া প্রেমের পরশ রইবে যে অম্লান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

“তোমার প্রেমে” -মো:খোরশেদ আলম বিপ্লব।

আপডেট এর সময় : ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
তোমার প্রেমের সুধা মাগো ভুলতে নাহি পারি,
তারই লোভে আসি ছুটে নিত্য তোমার বাড়ি।
কোথা হতে স্রোতের টানে কেমন করে এলাম,
ভাগ্য আমার প্রশ্ন ছিল তাই তো তোমায় পেলাম।
তোমার প্রেমের বারিধির নেইকো কোন কুল,
তারই নীড়ে ডুবতে আমি করিনি তো ভুল।
রক্তের বাঁধন নেইকো মা গো তোমার সাথে আমার,
শত ব্যথায় ভেবেছো মোরে যেন আত্মীয় আত্মার।
পর নিন্দুকেরা করে নিন্দা আরো অনেক কিছু,
শত জেনে ও মাগো তুমি নিলে না তো পিছু।
সহস্র আঘাত পেলে মাগো আমায় ভালোবেসে,
দুঃখ বিনা কি দিয়াছি ভাবি অদ্যবধি এসে।
শত সুখের আলিঙ্গনে ভরে উঠুক জীবন,
গভীর দুঃখে হেসে যাবে করো এবার পণ।
আজি প্রাতে পার্থনা আমার বিধির চরণে,
মুখের হাসি হয়না বিলীন যেন প্রতিক্ষনে।
দু:খে থাকি সুখে থাকি গাইব তোমার গান,
তোমার দেয়া প্রেমের পরশ রইবে যে অম্লান।