1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দলকে নয় গণতন্ত্রকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ১১৫ বার পঠিত হয়েছে
দলকে নয় গণতন্ত্রকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

কোনো প্রার্থী বা দল নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি নির্বাচনকালীন সকল প্রকার সহায়তা করবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।

মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রাষ্ট্রদূত পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র স্বল্প ও দীর্ঘমেয়াদী নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে। সব দল যেন অবাধে নির্বাচনে অংশ নিতে পারে, সবাই যেন নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পায়, সভা সমবেশের সুযোগ পায় সে দিকেও নজর রাখবে যুক্তরাষ্ট্র।

মিলার বলেন, ইসির সঙ্গে নির্বাচনী সামগ্রিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভাবনা সে বিষয়টি তুলে ধরা হয়েছে।

গত মাসে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন আর্ল রবার্ট মিলার। সদ্য সাবেক রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বিদায় নেয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলারের নাম ঘোষণা করেন।

এরপর গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পান আর্ল রবার্ট মিলার। বাংলাদেশে আসার আগে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews