1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে: সিইসি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ১০০ বার পঠিত হয়েছে

নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ওপর হামলার ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, নিরাপত্তায় কোনও গাফলতি ছিল না। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে সুযোগ বুঝে এ হামলা চালিয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তদন্ত করে তাদের খুঁজে বের করা হবে। এ বিষয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আসেন সিইসি। সেখানে তিনি আহতদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। তাদের কয়েকজনের সঙ্গে কথাও বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেউ অভিযোগ করলেই নির্বাচন ত্রুটিপূর্ণ এটা প্রমাণ হয় না। অনিয়ম হয়ে থাকলে তো সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়। কিন্তু এমন সহিংসতা মানা যায় না।

গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাঙামাটির দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ কিলোমিটার এলাকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেয়ার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ ৭ জন নিহত হন। এ সময় পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হন ১৬ জন। আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়। এরপর গুরুতর আহত ১০ জনকে রাতেই ঢাকা সিএমএইচে পাঠানো হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews