ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

দেশে মানসিক রোগীর তুলনায় পর্যাপ্ত বিশেষজ্ঞ নেই: সায়মা ওয়াজেদ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • ৩৮৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন, জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, ‘দেশে মানসিক রোগীর তুলনায় পর্যাপ্ত বিশেষজ্ঞ নেই। এমনকি চিকিৎসকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থাও নেই। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের গবেষণা খুবই কম। চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ পাচ্ছেন না। তাদের এই বিষয়ে প্রশিক্ষণ দরকার।’

বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে রেগুলেটরি কমিটি থাকা দরকার, কিন্তু তা নেই। ১৫ বছরেও তা হয়নি। এটি না থাকলে তো আমরা বুঝতে পারবো না কে উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দেয়।

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক এক পরামর্শমূলক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলপত্রের আলোকে ভবিষ্যৎ করণীয় ও কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন, ই-মেন্টাল হেলথ সার্ভিস সময়ের দাবি হয়ে উঠেছে। ডিজিটাল বাংলাদেশে এটি খুবই জরুরি। স্বাস্থ্য খাতে তো আমরা অনেক ইনভেস্ট করছি, তাহলে কেন হবে না? সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে রেগুলেটরি কমিটি থাকা দরকার, কিন্তু তা নেই। ১৫ বছরেও তা হয়নি।

এটি না থাকলে তো আমরা বুঝতে পারবো না কে উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দেয়। পৃথিবীর কোনও দেশেই মানসিক স্বাস্থ্যের চিকিৎসা ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নত নয়। এ খাতে কাজ করার অনেক কিছু রয়েছে। আমাদের মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে। এটি আরও উন্নত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

দেশে মানসিক রোগীর তুলনায় পর্যাপ্ত বিশেষজ্ঞ নেই: সায়মা ওয়াজেদ

আপডেট এর সময় : ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২