1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা) দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমেরিকার ১৯ টি বিমান ঘাটি লক করে ফেলেছে ইরান …

দেড় দশকে কেমিক্যাল আমদানি ৫ গুণ বেড়েছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৯৮ বার পঠিত হয়েছে

কেমিক্যাল আমদানি বাড়ছে। গত দেড় দশকে কেমিক্যাল পণ্য আমদানি ৫ গুণেরও বেশি বেড়েছে। আর চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়ে দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম ছয় মাসে ১২৬ কোটি মার্কিন ডলারের কেমিক্যাল পণ্য আমদানি হয়েছে।

দেশে কেমিক্যাল পণ্য হিসেবে অর্গানিক কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস, ফার্টিলাইজার, ডায়িং প্রভৃতি আমদানি হয়। এসব কেমিক্যাল চামড়া ও চামড়াজাত শিল্প, টেক্সটাইল, রঙ, কসমেটিক্স, ওষুধ, সার কারখানা প্রভৃতিতে ব্যবহূত হয়। যেসব পণ্য রপ্তানি হয় সেসব পণ্যের মধ্যে অনেক পণ্যে এসব কেমিক্যাল ব্যবহূত হয়।

বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মিজানুর রহমান মেজবাহ বলেন, আমাদের সমিতির সদস্যরা যেসব কেমিক্যাল আমদানি করে তার বেশিরভাগই ট্যানারি শিল্পে ব্যবহূত হয়। তিনি বলেন, এফবিসিসিআইয়ের দেওয়া নিয়মকানুন মেনে সকল ব্যবসা পরিচালনা করা হয়। সমিতির সদস্যরা যেসব কেমিক্যাল আমদানি করে তা উচ্চ দাহ্য পদার্থ নয়। এসব কেমিক্যাল রপ্তানি পণ্যসহ অন্যান্য পণ্যের তৈরিতে ব্যবহূত হয়। সাধারণত চীন, ইতালী থেকে কেমিক্যাল আমদানি হয়ে থাকে বলে জানান তিনি। কেমিক্যাল ব্যবসার সঙ্গে জড়িতরা জানান, বাংলাদেশের শিল্প-কারখানায় ব্যবহূত কেমিক্যালের বেশিরভাগই আমদানি করতে হয়।

চকবাজার ট্র্যাজেডির পর কেমিক্যালের বিষয়টি সামনে এসেছে। ২০১০ সালে নিমতলী ট্র্যাজেডির পর পুরান ঢাকার রাসায়নিক গুদামগুলো কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তা ফাইলবন্দি হয়ে আছে। কেরানীগঞ্জে কেমিক্যাল পল্লী হওয়ার কথা।

দেশে আমদানি হওয়া কেমিক্যালের গুদামগুলো এখানো পুরনো ঢাকায় অবস্থিত। আর সেখানে কেমিক্যাল গুদামের আশেপাশেই মানুষের বসবাস। ফলে বিপজ্জনক এ পদার্থ থেকে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিভিন্ন তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে বারবার সতর্ক করা হলেও এখন পর্যন্ত গুদামগুলো সরানোর উদ্যোগ নেই।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews