1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

দেড় লাখ টাকার ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ৬৯ বার পঠিত হয়েছে

NEWSBOb: রংপুর ব্যুরো  দেড় লাখ টাকার ফেনসিডিলসহ আব্দুল খালেক (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ রংপুর-এর উপ-অধিনায়ক মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল খালেক বড় কমলাবাড়ী গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।

তিনি আরও জানান, র‌্যাবের রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারীর বড় কমলাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল খালেককে ১৬৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকার ঊর্ধ্বে।

মেজর গালিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করছেন আব্দুল খালেক। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews