1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৫ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ : আন্তর্জাতিক ডেস্কঃ  বুধবার (১৪ ফেব্রুয়ারি) ৪ বছর সম্পর্কে থাকার পর সঙ্গী জোডি হেডনের সাথে আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেন তিনি।

ভালোবাসা দিবসের দিনে প্রধানমন্ত্রীর ক্যানবেরার সরকারি বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ ডিজাইনে তৈরি করা আংটি জোডিকে পরিয়ে দেন আলবানিজ।

২০২০ সালে মেলবোর্নে একটি ব্যবসায়িক নৈশভোজে প্রথম দেখা হয় ৬০ বছর বয়সী আলবানিজ ও ৪৫ বছরের জোডি হেডনের। এরপর থেকে তারা সম্পর্কে আবদ্ধ। তারা উভয়েই রাগবি দল সাউথ সিডনি র‍্যাবিটোস এর ভক্ত এবং সিডনি ইনার ওয়েস্ট এলাকায় একে অপরের প্রতিবেশী ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলবানিজ একটি ছবি শেয়ার করেন এবং তাতে ক্যাপশনে লিখেন, ‘সে (জোডি হেডন) হ্যা বলেছে’। পরে এক যৌথ বিবৃতিতে দুজনে জানান, আমরা সামনের সময়গুলোতেও একসাথে চলতে চাই। আমাদের সৌভাগ্য আমরা একে অপরকে পেয়েছি।

পার্লামেন্টের সহকর্মী ও রাজনৈতিক বিভিন্ন মহল থেকেও শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন পাঠানো হয়েছে এ জুটিকে। তালিকায় রয়েছেন প্রতিবেশী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন, জনপ্রিয় টিভি শেফ নাইজেলা লসনসহ আরও অনেকে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি অং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভালোবাসা খুবই সুন্দর একটি বিষয়, আমি আপনাদের উভয়ের জন্য খুশি।

আলবানিজের আগে একটি বিয়ে হয়েছিল। তার সাবেক স্ত্রীর নাম কারমেল টেবুট, যিনি দেশটির নিউ সাউথ ওয়েল রাজ্যের ডেপুটি প্রিমিয়ার। তাদের ২৩ বছরের একটি ছেলে রয়েছে। ২০১৯ সালে তাদের ১৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

j/k

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews