1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

দ্রাবিড়-পূজারায় এত মিল!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৮২ বার পঠিত হয়েছে
অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে চেতেশ্বর পূজারার ব্যাটে ভর করে বড় ধরনের বিপর্যয় এড়াতে পেরেছে ভারত। সেঞ্চুরি তুলে নেওয়ার পথে পূর্বসূরি রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনাটা পূজারা যেন আবার নতুন করে জাগিয়ে তুললেন!

অভিষেক থেকেই চেতেশ্বর পূজারাকে পরবর্তী ‘রাহুল দ্রাবিড়’ হিসেবে আখ্যা দিয়ে এসেছে ভারতীয় মিডিয়া। বড় ইনিংস খেলার প্রতি ঝোঁক, ধৈর্য, উইকেট কামড়ে পড়ে থাকার মানসিকতা—এ সবকিছু মিলিয়েই আধুনিক টেস্ট ব্যাটসম্যানের সব গুণ যেন উপস্থিত পূজারার মধ্যে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে আজ প্রথম দিনে সেঞ্চুরি করে পূজারা নিজেকে কাগজে-কলমে আসলেই ‘দ্রাবিড়’ বানিয়ে ফেললেন!

অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধুঁকেছে ভারত। এক চেতেশ্বর পূজারা ছাড়া ব্যাট হাতে সবাই-ই ব্যর্থ। যে কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে এত আলোচনা, অন্তত অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে তাঁকে বশ মানাতে পেরেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। একপ্রান্ত আগলে রেখে ঠিক প্রতি দুই বলে এক রান করে তুলে ২৪৬ বলে ১২৩ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন পূজারা। এই ইনিংস খেলার পথেই টেস্ট ক্যারিয়ারে পাঁচ হাজার রানের মাইলফলক টপকেছেন তিনি। আর এই মাইলফলক অতিক্রম করতে গিয়েই তিনি বিচিত্রভাবে ছুঁয়েছেন রাহুল দ্রাবিড়কে!

৫ হাজার রান করতে পূজারার লাগল ১০৮ ইনিংস। কাকতালীয়ভাবে পূর্বসূরি রাহুল দ্রাবিড়েরও ৫ হাজার রান করতে ওই ১০৮ ইনিংসই লেগেছিল! দাঁড়ান, আশ্চর্যের শেষ এখানেই নয়। এর আগে চার হাজার রান করতে পূজারার লেগেছিল ৮৪ ইনিংস, দ্রাবিড়েরও তাই। এমনকি তিন হাজার রান করতে দ্রাবিড় যত ইনিংস খেলেছিলেন, পূজারারও ঠিক তত ইনিংসই লেগেছিল—৬৭ ইনিংস!

নিজেকে কাগজে-কলমে পরবর্তী রাহুল দ্রাবিড় প্রমাণ করতে তাহলে উঠেপড়েই লেগেছেন চেতেশ্বর পূজারা, এমনটা মনে হওয়া বিচিত্র কিছু নয়!

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews