ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

ধানের শীষের এজেন্ট না এলে কী করার: সিইসি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • ১২১ বার পঠিত হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ধানের শীষের এজেন্টরা কেন্দ্রে না আসলে কী করার? তাঁরা কেন্দ্রে কেন আসেননি বা কেন কোনো এজেন্ট নেই, সেটা প্রার্থীর নির্ধারিত এজেন্টরাই বলতে পারবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল কেন্দ্রে ভোট দিতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

বেলা পৌনে ১১টার দিকে কেন্দ্রটিতে ভোট দিতে আসেন কে এম নুরুল হুদা। সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, কেন্দ্রে কেন ধানের শীষের কোনো এজেন্ট নেই?

জবাব দিতে গিয়ে সিইসি আরও বলেন, তাঁরা (ধানের শীষের এজেন্ট) কেন আসতে পারেননি, তা তিনি জানেন না। তবে পোলিং এজেন্টদের কেউ আসতে পারছেন না, বা তাঁদের আসতে বাধা দেওয়া হচ্ছে—এমন কোনো অভিযোগ তাঁদের কাছে করেননি। আইইএস স্কুল কেন্দ্রে ধানের শীষের এজেন্ট আছে কি না, এ বিষয়টি তিনি (সিইসি) খেয়াল করেননি। এ নিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তাকেও জিজ্ঞাসা করা হয়নি বলে জানান তিনি।

সারা দেশে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে কে এম নুরুল হুদা বলেন, এখন পর্যন্ত সারা দেশে নির্বাচনের পরিবেশ ভালো। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সেগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আইইএস স্কুল কেন্দ্রের নির্বাচনী পরিবেশও ভালো বলে তিনি জানান।

দেশের বিভিন্ন জায়গার ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সম্পর্কে নির্বাচন কমিশনারকে অবগত করে, এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে সিইসি বলেন, কেন্দ্রগুলোতে নিয়োজিত পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া আছে।

সারা দেশের সব কেন্দ্র ঢাকায় বসে নিয়ন্ত্রণ করা সম্ভব না জানিয়ে সিইসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোট গ্রহণ বন্ধ থাকবে। বিশৃঙ্খলা হওয়া কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হচ্ছে। পরিবেশ ভালো হলে আবার কেন্দ্রগুলোতে ভোট চালু করা হবে। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাই তাঁদের দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানান তিনি।

কিছু কিছু ভোটকেন্দ্রে গোপন কক্ষ খোলা রেখে ভোটারদের ভোট দিতে বাধ্য করা হচ্ছে—এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এমনটা হওয়ার প্রশ্নই ওঠে না। কোনো ব্যক্তি বা কর্মকর্তা এমনটা করতে পারেন না

এবারের নির্বাচন আগের বারের নির্বাচনের কালিমা ঘোচাতে পারবে কি না—এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচন শেষ হোক। এর আগে কিছু বলা যাবে না। তবে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি ভালো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ধানের শীষের এজেন্ট না এলে কী করার: সিইসি

আপডেট এর সময় : ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮