ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

‘নগদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
  • ১৩৭ বার পঠিত হয়েছে

মঙ্গলবার বিকেলে গণভবনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ এবং নগদের উদ্বোধন করেন তিনি। ব্যাংকিং সুবিধা বঞ্চিত তৃণমূলের মানুষের মাঝে আর্থিক লেনদেনের সুবিধা পৌঁছে দিতে ডাক বিভাগ এই সেবা চালু করল, যার মাধ্যমে যে কেউ কম খরচে ও দ্রুত আর্থিক লেনদেন করতে পারবেন। ডাক বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ডিজিটাল চ্যানেল যেমন অ্যাপ, মোবাইল ফোন (স্মার্ট ও ডিজিটাল ফিচার ফোন), এটিএম, পিওএস টার্মিনাল, এনএফসি ইনেবলড ডিভাইস, চিপ, ইলেকট্রনিক্যালি ইনেবলড কার্ড, বায়োমেট্রিক ডিভাইস, ট্যাবলেটসহ বিভিন্ন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে দ্রুত আর্থিক লেনদেন সম্পন্ন করা যাবে এই সেবার আওতায়। নগদ বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম হবে বলে আশা করছে ডাক বিভাগ। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

‘নগদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯