ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নারী নির্যাতন ও যৌতুক মামলায় এসআই কারাগারে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
  • ১৩৩ বার পঠিত হয়েছে

    Newsbov. com : অনলা্ইন  ডেস্ক  ঃ  যাত্রাবাড়ী থানায় কর্মরত পুলিশের এসআই নাসির আহম্মেদকে যৌতুক মামলায় আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওলিউল ইসলাম এ আদেশ দেন।

আদালত সুত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সাইফুল ইসলাম বাদী হয়ে পাবনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দুই হাজার সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এসআই নাসির আহম্মেদ, মোস্তাক আহম্মেদ, সালমা আহম্মেদ ও লাকী খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় বাদী অভিযোগ করেন, তার মেয়ে রুবিনা আক্তার রুনার সাথে পাবনা শহরের কাচারী পাড়ার মোস্তাক আহম্মেদের ছেলে নাসির আহম্মেদের পুলিশে চাকরি পাওয়ার আগেই পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্বামী পুলিশের এসআই নাসির আহম্মেদ স্ত্রী রুবিনা খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

একপর্যায়ে যৌতুক না পেয়ে অন্যান্য আসামিদের যোগসাজসে নাসির আহম্মেদ স্ত্রী রুবিনা আক্তার রুনাকে মারপিট করে আহত করে। এছাড়াও আসামি নাসির আহম্মেদ পরকীয়া প্রেমে আসক্ত বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। উক্ত মামলায় নাছির আহম্মেদ গং এর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মঙ্গলবার দুপুরে মামলার ধার্য তারিখের আগেই ঢাকার যাত্রাবাড়ী থানায় কর্মরত এসআই নাসির আহম্মেদ বিজ্ঞ আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

আদালতের আদেশের পরে পুলিশের এসআই নাসির আহম্মেদকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

নারী নির্যাতন ও যৌতুক মামলায় এসআই কারাগারে

আপডেট এর সময় : ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০