ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

নিরাপত্তার প্রতিশ্রুতি তালেবানের

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৩৬৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ  প্রায় দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। রোববার প্রেসিডেন্সিয়াল প্যালেসসহ রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে পশ্চিমা সমর্থিত আশরাফ গানির সরকারকে উৎখাত করেছে তারা।প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে তালেবানের পক্ষে বক্তব্য রাখেন তাদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি জানিয়েছেন, আফগানিস্তানে সবার নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান। এজন্য তাদের যোদ্ধারা কাজ করে যাচ্ছেন।  সংবাদ সম্মেলনে আফগান জনগণকে ‘মুক্ত’ হওয়ার জন্য অভিনন্দন জানান তালেবান মুখপাত্র। মুক্তি ও স্বাধীনতা প্রতিটি জাতির বৈধ অধিকার উল্লেখ করে তিনি বলেন, ২০ বছর সংগ্রামের পর আমরা (দেশকে) মুক্ত করেছি ও বিদেশিদের তাড়িয়েছি। এই মুহূর্ত গোটা জাতির জন্য গর্বের। জাবিহুল্লাহ বলেন, আফগানিস্তান যেন আর যুদ্ধক্ষেত্র বা সংঘাতের দেশ না হয় আমরা তা নিশ্চিত করতে চাই। আমাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের সবাইকে আমরা ক্ষমা করেছি। আমরা শত্রুতার অবসান চাই। ‘আমরা ঘরে ও বাইরে কোথাও কোনো শত্রু চাই না।

এ সময় কোনো জাতির ওপর হামলার জন্য আফগান ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বলে নিশ্চয়তা দেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে চাই, কারও ক্ষতি হবে না। আমি আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি, আমরা আমাদের ভূখণ্ড কাউকে বা কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। সুতরাং বিশ্ব সম্প্রদায়ের আশ্বস্ত হওয়া উচিত, আমরা এক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ যে, আপনার ক্ষতি হবে না।’

প্রথম সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র প্রতিশ্রুতি দেন, নারীদের অধিকারকে সম্মান জানানো হবে। তবে তা মুসলিম আইনের সীমার মধ্যে থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইসলামের সীমার মধ্যে তাদের (নারীদের) সব অধিকার নিশ্চিত করব। এদিকে, তালেবানের রাজনৈতিক বিভাগের প্রধান মোল্লা বারাদার একটি প্রতিনিধি দলসহ মঙ্গলবার কান্দাহারে পৌঁছেছে। বারাদার তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ নেতাদের একজন। তারা ঠিক কোথা থেকে কান্দাহারে পৌঁছেছেন তা স্পষ্ট নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

নিরাপত্তার প্রতিশ্রুতি তালেবানের

আপডেট এর সময় : ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১