ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

নুসরাত বিয়ে করছেন ১৯ জুন, তুরস্কে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯
  • ১৩২ বার পঠিত হয়েছে

NEWSVOb Des:টালিউডের জনপ্রিয় নায়িকা ও পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য নুসরাত জাহান বিয়ে করছেন। বিয়ের খবর আগেই নিশ্চিত করেছিলেন এই সুদর্শনী। এবার দিনক্ষণ ঠিক হওয়ার কথা জানালেন তিনি।

১৯ জুন সন্ধ্যায় বিয়ে করছেন নুসরাত। ওই দিন সকালে হবে গায়েহলুদ। এর আগে ১৭ জুন পুল পার্টি, ১৮ জুন হবে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং ফরমাল’।

আর বিয়ের সব অনুষ্ঠান হবে তুরস্কের বোদরুম শহরে পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে।

নুসরাতের হবু বর কলকাতার সফল উদ্যোক্তা নিখিল জৈন। দুজনের মন দেয়ানেয়া চলছে বেশ কিছুদিন ধরে। ১৫ জুন রাতে ইস্তানবুল যাচ্ছেন নুসরাত আর নিখিল জৈন। তার পরিবার, বন্ধু, সহকর্মী ও মেকআপ টিমের ৩০ জন যাচ্ছেন সেখানে। অনুষ্ঠানের খাবারের মেন্যুতে থাকবে ভারতীয়, কন্টিনেন্টাল আর তুরস্কের আঞ্চলিক খাবার।

বিয়ের পর ইউরোপের কোনো একটি জায়গায় মধুচন্দ্রিমায় যাবেন নবদম্পতি। নুসরাত জাহান ও নিখিল দম্পতি কলকাতায় ফিরবেন ২৫ জুনের আগেই। কারণ ২৫ জুন দিল্লিতে সংসদ সদস্য হিসেবে লোকসভার প্রথম অধিবেশনে যোগ দেবেন তৃণমূলের এ নেত্রী।

৪ জুলাই কলকাতার একটি অভিজাত হোটেলে নুসরাত ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। সেখানে বলিউড, টালিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে

আরও জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে নুসরাত জাহানের গায়ে থাকবে কিছু পুরনো পারিবারিক গহনা। বোহেমিয়ান থিমে সাজানো হবে মেহেদি অনুষ্ঠান। সংগীতের জন্য তিনি ইন্দো-ওয়েস্টার্ন পোশাক বেছে নিয়েছেন আর গায়েহলুদে উজ্জ্বল হলুদ রঙের পোশাক পরবেন। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরাত বেছে নিয়েছেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে পোশাক।

কিছুদিন আগে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে সর্বকনিষ্ঠ এমপি নির্বাচিত হন নুসরাত। ২৮ বছর বয়সেই এমপি হয়ে সংসদে যাচ্ছেন তিনি।

নুসরাত পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট লোকসভা আসন থেকে সাড়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির সায়ন্তন বসু।

গত দুই মাস ভোটের কারণে ব্যস্ত সময় কাটিয়েছেন নুসরাত। তাই বিয়ে নিয়ে আলোচনার সময়ই পাননি। ভোটের ঝামেলা শেষ হতেই কলকাতার পার্ক সার্কাসের ব্রড স্ট্রিটের বাড়িতে তার বিয়ে নিয়ে শুরু হয় চূড়ান্ত ব্যস্ততা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

নুসরাত বিয়ে করছেন ১৯ জুন, তুরস্কে

আপডেট এর সময় : ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯