ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

নেইমারবিহীন ব্রাজিলের ড্র

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • ১৩৪ বার পঠিত হয়েছে

কোপা আমেরিকাকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমে জয় পায়নি মেসির দল আর্জেন্টিনা। জয় পেলো না নেইমারের ব্রাজিলও। তবে আর্জেন্টিনা হারলেও নেইমারহীন ব্রাজিল পানামার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

শনিবার রাতে এস্টাডিও ডি ড্রাগো স্টেডিয়ামে পানামার বিপক্ষে শুরুতে এগিয়ে যায় ব্রাজিল। তবে তার কিছুক্ষণ পরই পানামা সমতায় ফেরে। পরে সমানে সমানে লড়াই হওয়াই কোনো দলই জয় পায়নি।

প্রীতি ম্যাচটিতে ৩২ মিনিটে লুকাস পাকুয়েতার গোলে খাতা খোলে ব্রাজিল। কিন্তু তার মাত্র ৪ মিনিট পরই গোল শোধ করে পানামার অ্যাডলফো ম্যাকাডো জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি টিটের দলকে।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে বেলজিয়ামের কাছে হারের পর ২০১৯ সালে টানা ছয় জয় ছিল ব্রাজিলের। লম্বা আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে তাতে বিরতি পড়ল।

ম্যাচে যদিও ব্রাজিল খেলেছে ফেভারিটের মতোই। ফিলিপে কৌতিনহো, রবের্তো ফিরমিনোরা বেশকয়েকটি আক্রমণ জমান দর্শকরা নড়েচড়ে বসার আগেই। কিন্তু জাল খুঁজে পাননি। আর্থার মেলোও দারুণ একটি সুযোগ জালে নিতে পারেননি।

গোল পেতে আধাঘণ্টা অপেক্ষা করতে হয় তাতে। ৩২ মিনিটে আসে গোল। কাসেমিরোর ক্রসে পানামা বক্সের একটু বাইরে বল পেয়ে ভলিতে জাল খুঁজে নেন ১০ নম্বর জার্সি পরে নামা পাকুয়েতা। হলুদ জার্সিতে ২১ বছর বয়সী মিডফিল্ডারের এটি সূচনা গোল।

সমতা ফেরাতে মাত্র চার মিনিট সময় নেয় পানামা। ম্যাচের ৩৬ মিনিটে হেডে ব্রাজিলের জালে বল পাঠান ম্যাকাডো। দুদল বিরতিতে যায় সমতা নিয়ে।

মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে প্রীতি ম্যাচ আরেকবার মাঠে নামবে সেলেসাওরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

নেইমারবিহীন ব্রাজিলের ড্র

আপডেট এর সময় : ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯