ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

নৌকায় ফারিয়া, ঘোড়ায় অপু

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
  • ১২০ বার পঠিত হয়েছে

অভিনেত্রী শবনম ফারিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়ে গেল। শুক্রবার মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা।

এদিন দুপুরে অনুষ্ঠানস্থলে নৌকায় চড়ে হাজির হয়ে সবাইকে চমকে দেন ফারিয়া। সাদা গাউন গায়ে পরীর বেশে তাকে দেখে অবাক হন অতিথিরা।

অপরদিকে বর হারুনুর রশীদ অপু আসেন ঘোড়ায় চড়ে। সাদা শেরওয়ানি পরেন তিনি। নব দম্পতিকে শুভ কামনা জানাতে উপস্থিত হন- অভিনেত্রী বিপাশা হায়াত, মৌ, বিজরী বরকতুল্লাহ, অপি করিম, বাঁধন, মৌসুমী হামিদ, মাসুমা রহমান নাবিলা, অভিনেতা সজল, সিয়াম, নাঈম, সাঈদ বাবুসহ আরো অনেকে।

এর আগে গত ২৬ জানুয়ারি রাজধানী গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় শবনম ফারিয়ার হলুদ সন্ধ্যা। সেখানেও উপস্থিত হয়েছিলেন এক ঝাঁক তারকা।

নৌকায় ফারিয়া, ঘোড়ায় অপু

শবনম ফারিয়ার গায়ে হলুদ অনুষ্ঠানটি ছিল একটু অন্যরকম। পালকিতে বসে গানের তালে নাচতে নাচতে হলুদের অনুষ্ঠানে প্রবেশ করেন ফারিয়া। এসময় অন্যরাও তার সঙ্গে তাল মিলিয়ে নাচেন। এদিকে বর অপু আসেন হলুদ রঙের ভেসপায় চড়ে।

ছোট পর্দার এই অভিনেত্রী তার বন্ধু হারুনুর রশীদ অপুকে বিয়ে করেন গত বছর। তখন বিয়ের আয়োজন একেবারে ঘরোয়া ছিল। তাই এবার আয়োজন করলেন ব্যাপকভাবে। জানা যায়, হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার সিনিয়র ব্যবস্থাপক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

নৌকায় ফারিয়া, ঘোড়ায় অপু

আপডেট এর সময় : ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯