ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

পরাজিত হয়ে বিএনপি প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : সেতুমন্ত্রী

 Newsvob.com.: অনলাইন ডেস্কঃ   আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,,,তিনি বলেন, আন্দোলনের নামে সহিংস কোন পরিস্থিতির সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দিবে ।
সেতুমন্ত্রী গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত লকডাউনের আওতাধীন জেলাসমূহের প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি শুধু মুখেই বলে, বাস্তবে জনগণের জন্য কিছুই করে না। আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে তারা প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
আন্দোলন কোন বছর হবে বিএনপি নেতাদের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, দেখতে দেখতে এক যুগ পার হয়ে গেলেও জনগণ তাদের আন্দোলন আর দেখলোনা। আপনাদের আন্দোলন কোন বছর হবে জনগণ জানতে চায়। যারা নির্বাচন বয়কট করে তারা কখনো গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না।
বিএনপি সবকিছুতে সরকারের সমালোচনা ‘ধান ভানতে শিবের গীত’ গাওয়ার মতো উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এসব জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপি চোখে দেখতে পায় না বলেই সরকারের উন্নয়ন দেখতে পায় না।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল এমপি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

পরাজিত হয়ে বিএনপি প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে : সেতুমন্ত্রী

আপডেট এর সময় : ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১