ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

পরীক্ষা শুরু হতে না হতেই ফেসবুকে প্রশ্ন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ৭৮ বার পঠিত হয়েছে

সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বাংলা ১ম পত্র পরীক্ষা হয়েছে। এদিন পরীক্ষা শুরু হওয়া আগে প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া না গেলেও পরীক্ষা শুরু হতে না হতেই ফেসবুকে পাওয়া গেছে বাংলা ১ম পত্রের প্রশ্ন।

ফেসবুকের ‘Ssc all board question out 2019-√100%’ নামের একটি পেজে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে বহুনির্বাচনী প্রশ্ন পোস্ট করা হয়। তবে সেখানে আসল প্রশ্নের সঙ্গে বহুনির্বাচনী প্রশ্নের মিল পাওয়া যায়নি। কিন্তু সৃজনশীল প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থী ও ডিউটি শিক্ষকরা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র জরুরি যোগাযোগের জন্য কেন্দ্র সচিব ক্যামেরাবিহীন একটি মোবাইল ব্যবহার করতে পারবেন।

এমন কড়া বিধি নিষেধের পরেও কীভাবে মোবাইলে ছবি ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হলো সে বিষয়ে বিব্রত শিক্ষা কর্মকর্তারা।

এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটি ও চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার ১ ঘণ্টা পরে বের হয়ে এ কাজটি করে থাকতে পারে।’

তিনি আরো বলেন, ‘হয়তো কোনো পরীক্ষার্থী ১ ঘণ্টা কেন্দ্রে ছিল, পরীক্ষা দিয়েছে, বের হয়ে এসে সেই প্রশ্নের ছবি তুলে ফেসবুকে দিয়েছে।’ তবুও এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আজই হয়তো আমরা একটা নির্দেশনা দিতে পারি যে, কোনো পরীক্ষার্থী পরীক্ষায় ১ ঘণ্টা অংশগ্রহণ করে যদি বের হয়ে যেতে চায় তাহলে সেই পরীক্ষার্থীকে প্রশ্ন সঙ্গে করে নিয়ে যেতে দেয়া হবে না।’

এদিকে পরীক্ষা শুরু পরপরই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘সারাদেশে নকলমুক্ত পরীক্ষা আয়োজনে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি বসানো হয়েছে। তাই এবার কোনোভাবে প্রশ্নফাঁস করা সম্ভব নয়।’

এছাড়া প্রশ্নফাঁস বা তার গুজব ছড়ালে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

পরীক্ষা শুরু হতে না হতেই ফেসবুকে প্রশ্ন

আপডেট এর সময় : ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯